এইমাত্র পাওয়া

বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর

বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপর দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জে জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিলে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী আফসান দীপ্ত (২৩), একই বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের রাফিত (২৩) ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের ই্ংরেজি বিভাগে শিক্ষার্থী ফারিহা মোমি (২২)।

আহতরা শিক্ষার্থীরা হলেন, হাবিপ্রবি শিক্ষার্থী মনোয়ার হোসেন (২৩) ও অন্তু মিয়া (২৩)।

হতাহত পাঁচ শিক্ষার্থীর বাড়ি দিনাজপুর শহর, কাহারোল উপজেলা ও ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। তবে বিস্তারিত জানা যায়নি।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪ ছাত্র ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জে জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিলে ঘুরতে যান। তারা কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর আশুড়া বিলে একটা ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে ঘুরতে থাকেন। বিলে সাদা রঙের শাপলা ফুল থাকায় তারা কিছু শাপলা ফুল ছেড়ার এক পর্যায়ে নৌকা ডুবে যায়।

সাঁতার না জানায় তারা সবাই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও ঘুরতে যাওয়া অন্য পর্যটকরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক এক ছাত্রীসহ তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খায়রুল আলম ৩ শিক্ষার্থীর লাশ ও আহত ২ শিক্ষার্থীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.