এইমাত্র পাওয়া

শাবিপ্রবির উত্তাল ক্যাম্পাস শান্ত, কমেছে শিক্ষার্থীদের পদচারণা

তিল থেকে তাল। একটি হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি থেকে প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবির আন্দোলন ।

দাবি আদায় না হওয়ায় ফের বিক্ষোভ, অবরুদ্ধ ভিসি, পুলিশের হামলা, আহত অর্ধশতাধিক, একাত্ম প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা, এক দাফি দাবি ( উপাচার্যের পদত্যাগ) পূরণের আন্দোলন মিছিল, মিটিং, প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা, এক দফা দাবিতে আমরণ অনশন, ডক্টর জাফর ইকবালের আশ্বাসে অনশন ভঙ্গ, কঠোর কর্মসূচি থেকে সরে সাংস্কৃতিক কর্মকান্ড ও রোডপেইন্টিং এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।

এ ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৩ জানুয়ারি শুরু হওয়া বিক্ষোভ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের সংক্ষিপ্ত সালতামামি।

ক্যাম্পাসে গত তিন ধরে বিরাজ করছে শান্ত পরিবেশ। নেই তেমন শিক্ষার্থীদের পদচারণা।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সত্তরের অধিক শিক্ষার্থীকে ক্যাম্পাসে পরিলক্ষিত হয় নি। এর মধ্য গুটিকয়েক শিক্ষার্থীকে ক্যাম্পাসে টং দোকান পুনরায় স্থাপনের কাজ শুরু করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে শিক্ষার্থীসহ ক্যাম্পাসের অন্তত অর্ধশত লোকজন আহত হন।

এরপর উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবালের অনুরোধে ও আশ্বাসে অনশন ভাঙেন শিক্ষার্থীরা।

এদিকে ১৬ জানুয়ারির পুলিশের হামলায় আহত ও টানা সাতদিনের অনশনে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসাভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য শাবি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন । এছাড়া শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি শাবি ক্যাম্পাসে আসার আগ্রহ প্রাকাশ করায়, তাকে আমন্ত্রণ জানিয়েছেন আন্দোলনরত


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.