এইমাত্র পাওয়া

সার্টিফিকেট অব মেরিট’সম্মাননা পেলেন আজিজুর রহমান

রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে মাঠপর্যায়ে বিশেষ ভূমিকা রাখায় কাস্টম কমিশনারদের মধ্যে একমাত্র ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেয়েছেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান।

ওয়ার্ল্ড কাস্টমস ডে অনুষ্ঠানে বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.