তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু মেধা বিকাশে ভালো মানুষ গড়া সম্ভব নয়। শিক্ষক অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শিক্ষকদের অনুরোধ জানাবো, আমরা উন্নত দেশ রচনা করতে চাই। ১০-১৫ বছর পর এ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। তাদের মূল্যবোধ ও দেশপ্রেমের বীজ বপন করতে হবে।
শুক্রবার বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দেশের ৪৮টি বিদ্যালয়ের বিতর্ক দল নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, সাড়ে সাত বছর বয়সে বাবা ওয়াদা করিয়েছিলেন, জীবনে সিগারেট না খাওয়ার। আমি সেই ওয়াদা রেখেছি। আমি জীবনে তাস খেলিনি। শিখিইনি। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হবে না। বিল গেটস তার সন্তানদের ১৬ বছরের আগে স্মার্টফোন দেননি। আমাদের অনেকে আইফোন কিনে দিই। সন্তানের বায়না পূরণ করি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, অনেক সময় শুনি ছেলেরা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী হচ্ছে। কিন্তু মা বাবার খবর নিচ্ছে না। তোমরা মনে রাখবে, মা বাবা কোলে পিঠে মানুষ করেছে। তোমরা যখন বড় হবে তখন তারা তোমাদের সন্তানের মতো হয়ে যাবে। তাদের সেবা করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
