ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদ ভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা চলবে সাড়ে ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ অন্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বছর ‘খ’ ইউনিটে ২৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৫ হাজার ১৮ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
