ইসি নিয়োগের আইন সংসদে উঠছে

নিউজ ডেস্ক।।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে বহুল আলোচিত খসড়া আইনটি সংসদে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই উঠছে। সংসদের রোববারের দিনের কর্সসূচি থেকে এ তথ্য জানা গেছে। শনিবার এই সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

আইনমন্ত্রী আনিসুল হক ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ রোববার সংসদে তুলে সেটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.