পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে কাল

নিউজ ডেস্ক।।

দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে কাল রবিবার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। প্রথম দিন সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

পাঁচ দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহে ২০২০ এবং ২০২১ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৩০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। এর মধ্যে র‌্যাবের ৩৫ জন সদস্য পদক পাচ্ছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ৭২ ঘণ্টার করোনা সনদ বাধ্যতামূলক করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.