ইবি প্রতিনিধি-টি এইচ জায়িম।।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) শাখার ২০১৯-২০ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে লোকপ্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আখতার হোসেন আজাদকে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাশেদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ‘সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক মজিবুর রহমান, সম্পাদকীয় পর্ষদের সদস্য অনি আতিকুর রহমান, ইমানুল সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান ও কার্যনির্বাহী সম্পাদক রাসেল, ইমরুল কায়েস, শামীম হোসেন, সৌরভ শেখ, আরাফাত হোসেন, তোফাজ্জল হোসেন সুজন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
