নিউজ ডেস্ক।।
বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন পাটকল দ্বারা পরিচালিত ৯টি মাধ্যমিক ও ৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি মিলেছে বলেও জানা গেছে। জাতীয়করণ পরবর্তী কার্যক্রম সম্পাদনের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়।
জানা যায়, গত ১০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল হাই মিঞা সাক্ষরিত আদেশ জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে ৪ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো-
১. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সে বিষয়ে প্রতিবেদন দেওয়া।
২. বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারী যারা কর্মরত উৎসব ভাতাসহ তাদের বেতন-ভাতায় কত টাকা প্রয়োজন তা নির্ধারণ করা।
৩. প্রতিষ্ঠানগুলোর অস্থায়ী ও স্থায়ী সম্পদ হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা জারি করে সব ধরনের পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম বন্ধ রাখা।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে হস্তান্তরের শর্তে জাতীয়করণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
