নিউজ ডেস্ক।।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে এখন থেকে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর
বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হকের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ টিকা কার্যক্রমে দেশের সব পর্য়ায়ে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা ভ্যাকসিন প্রদানের নির্দেশনা প্রদান করা হইলো। তবে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের (১২-১৭ বছর বয়সী) প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবে।
এছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদফতর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
