নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি এতদিন অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/১৭ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

