এইমাত্র পাওয়া

ভালুকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান

ময়মনসিংহের ভালুকায় আল-কোরআন ফাউন্ডেশন এর একযুগ পূর্তিতে বিনামূল্যে রক্তের নির্ণয়, সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ও সাংবাদিকের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় দোয়ার আয়োজন করা হয়।

উপজেলার পাড়াগাঁও বড়চালা মায়ের মাদরাসা প্রাঙ্গনে তারতীবুল উম্মাহ(মহিলা) ক্বওমী মাদরাসার দাতা আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফসার উদ্দিন খাঁন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক মোঃসাইফুল ইসলাম ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জনাব ইব্রাহীম সরকার, ১ং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম (ইসমাঈল), মহিলা মেম্বার প্রার্থী মুবাশেরা আক্তার রুমি,১ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জনাব মোন্তাজ উদ্দিন আহমেদ, কবি,-সাংবাদিক আবুল বাশার শেখ, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম রাসেল, মোহাম্মদ উল্লাহ আলমগীর, জাহান আশরাফ,হাফেজ মনজুর মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আনছারী আকরাম, সাখাওয়াত হোসেন সুমন, মাহিন মাহবুব, নাঈম পাঠান,নাঈম হাসান, নকিব, সালমান, আবরার নাঈম, রাকিব, তামান্না সুলতানা, রুহামা প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন আল কুরআন ফাউন্ডেশনের যুগ পূর্তি ও উপদেষ্টা সদস্য কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারীর মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ক্যাম্পেইনে ৬ শতাধিক সাধারণ ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও ১১ জন সদস্য, ৪ জন উপদেষ্টাসহ ভালুকা প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী ও রেজাউল খাঁন শামীমের পরিচালনায় মাওলানা আশরাফুল আলম হাবিবীর আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.