নিউজ ডেস্ক।।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারির ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪ ও ১৫ জানুয়ারির ‘শতবর্ষের মিলনমেলা’ অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সম্মানিত সদস্যদের জানিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হওয়ায় বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
