নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাবিট রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) নির্বাচন আগামী ১৭ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হয়। আগামী ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতকারী কমিটি গঠন করা হয়।
দৈনিক সরেজমিন বার্তার বিশেষ প্রতিনিধি মো. মোফাজ্জল হোসেনকে আহবায়ক ও দৈনিক একুশে সংবাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ ওমর ফারুককে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতকারী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১৭ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত চার বছর ধরে নির্বাচন না হওয়ায় সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এ অবস্থায় দ্রæত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন সদস্যরা। বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) এর ব্যানার নিয়ে গুটিকয়েক সদস্য যারা বাইরে রয়েছেন তাদেরকেও এই কমিটির সঙ্গে একীভূত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
