এইমাত্র পাওয়া

যে প্রক্রিয়ায় হবে মাদ্রাসার ক্লাস

নিজস্ব প্রতিবেদক।।

নতুন বছরে মাদ্রাসায় কোন প্রক্রিয়ায় ক্লাস নেওয়া হবে, তা ঠিক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৩ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলামের সই করা অফিস আদেশে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস নেওয়া হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস হবে। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন তিন বিষয়ের ক্লাস নেওয়া হবে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন তিনটি বিষয়ের ক্লাস নেওয়া হবে। এবতেদায়ি শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করা হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, মাদ্রাসাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চালু রাখবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.