বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী অনুযায়ী সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মূখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখা কর্তৃক মানববন্ধন কর্মসূচী পালন অদ্য বিকাল ৩.০০ ঘটিকায় পালিত হয় । মানববন্ধন কর্মসূচীর সমাপ্তির পর মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচরের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষে স্মারক লিপি গ্রহন করেন জনাব মোঃ সেলিম ভূঁইয়া, অফিস সহকারি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,সুবর্ণচর, নোয়াখালী।

মানববন্ধনে বক্তরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মূহুর্তে শিক্ষকদের ভয়েস কলের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন বেতন বৈষম্য সমাধানের। তাছাড়া তিনি ২০১৪ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির গ্রেজেটেড মর্যাদা প্রদানের ঘোণনা প্রদান হরেছিলেন, যে কারনে ৯ মার্চ ২০১৪ তারিখে শিক্ষক আশানুরুপ না হলে আপগ্রেড হয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় ইচ্ছা ও বাংলাদেশ আওয়ামীলীগের বিগত ‘নির্বাচনে নির্বাচনী ইশতিটহারে থাকা স্বত্ত্বেও অর্থ মন্ত্রনালয়ের কিছু অতি উৎসাহী সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করার মানসে শিক্ষকদের দাবীকে অবজ্ঞা করে প্রস্তাবিত গ্রেড অযৌক্তিক বলেন। বক্তরা বলেন অচিরেই যদি ন্যায্য দাবী মানা না হয় তবে কেন্দ্রীয় কমিটির ঘোষিত পরবর্তী সকল কর্মসূচী স্বতঃফূর্ত ভাবে পালন করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ সাখাওয়াত উল্লা, সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী, সহসভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, আলেয়া বেগম, মহিলা সম্পাদিকা হাজেরা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজা উদ্দিন, মোঃ আবদুল হান্নান, আব্দুল কাদের, বাবলু দাস প্রমূখ। সভাপতি কর্মসূচীতে অংশগ্রহনকারী শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
