এইমাত্র পাওয়া

বুস্টার ডোজ আগামীকাল থেকে দেয়া হবে

অনলাইন ডেস্ক।।

আগামীকাল থেকে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
পরে বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে দেয়া হবে।’ কয়টা সেন্টারে দেয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা যাবে বলে জানান তিনি।

যাদের টিকা দেয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান ডা. আহামেদুল কবীর। কাদের কাছে এসএমএস যাবে প্রশ্নে তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ-যাদের বয়স ৬০ এর বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.