এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

নাজমুল হুদা।।

বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।

শহীদ বুদ্ধিজীবিদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শেখ শামীম ইসলাম, অপূর্ব লাল সাহা, বীনা রানী মন্ডল, আশেক আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন দেশকে মেধা শূণ্য করবার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে স্বাধীনতার ইতিহাস বাধ্যতামূলক করা এবং শহীদ বুদ্ধিজীবিদের অবদান তুলে ধরা। আলোচনা সভার শেষে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে কবিতা আবৃত্তি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.