নিউজ ডেস্ক।।
করোনা সংক্রমণ বেড়ে গেলে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমরা আশা করি এবং প্রার্থনা করি, আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, এমন পরিস্থিতি যেন না হয়। কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নেব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
