নতুন বাজার থেকে রামপুরা অবরুদ্ধ

নিউজ ডেস্ক।।

সহপাঠী হত্যার বিচার চেয়ে পথে নেমেছে রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা ও গুলশান লিঙ্ক রোড এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত একপাশের রাস্তায় যানজটে স্থবির হয়ে রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেওয়ায় মৌচাক, মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত গাড়ি চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা কিছু কিছু গাড়ি ছেড়ে দিলেও সেটা সীমিত ও জরুরি সেবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রামপুরা ব্রিজের ওপর প্রথমে ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপর আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা মিছিল সহকারে এসে অবস্থান নেয়। ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, উই ওয়ান্ট জাস্টিস’ এমন স্লোগানে ছাত্ররা প্রকম্পিত করে তুলছে এলাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.