এইমাত্র পাওয়া

৬ ডিসেম্বর শুরু ৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা

অনলাইন ডেস্ক।।

৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি। পিএসসি থেকে জানানো হয়, আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে স্বাস্থ্য পরীক্ষা। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। রাজধানী ঢাকার একাধিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে।

যেসব কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলি হল- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতল ও পুর্নবাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়র্দী হাসপাতল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

পিএসসি থেকে আরো জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.