মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ

অনলাইন ডেস্ক।।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২০ (সংশোধিত) এর ১৭ নম্বর অনুচ্ছেদ স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মাউশি উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির স্পষ্টীকরণে বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মোট শূন্য আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। যে সকল প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি রয়েছে সে সকল প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি উত্তীর্ণ ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে ৬ষ্ঠ শ্রেণির মোট শূন্য আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.