ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষে (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট ১ হাজার ২৫০ আসনের বিপরীতে অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী। পাস করেছেন ৫০৭৯ জন। পাসের হার ২১.৭৫ শতাংশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মঈন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd গিয়ে ফল দেখতে পারবেন অথবা রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU GA < roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফল জানতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
