এইমাত্র পাওয়া

বুয়েটে শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। মোট ১৪টি পদে অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও লেকচারার মিলিয়ে ৩০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ডাকযোগে বা সরাসরি গিয়ে করা যাবে আবেদন।

নিয়োগের বিভিন্ন পদ—

১. নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে
অধ্যাপক ১ জন, বেতন- ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
সহকারী অধ্যাপক ১ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

২. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগে
সহযোগী অধ্যাপক ১ জন, বেতন- ৫০,০০০-৭১,২০০ টাকা

৩. রসায়ন বিভাগে
সহযোগী অধ্যাপক ২ জন, বেতন- ৫০,০০০-৭১,২০০ টাকা

৪. পুরকৌশল বিভাগে
সহযোগী অধ্যাপক ১ জন, বেতন- ৫০,০০০-৭১,২০০ টাকা
সহকারী অধ্যাপক ৩ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৫. গণিত বিভাগে
সহকারী অধ্যাপক ১ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৬. গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে
সহকারী অধ্যাপক ১ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৭. বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে
সহকারী অধ্যাপক ১ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৮. আইআইসিটি বিভাগে
সহকারী অধ্যাপক ১ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৯. ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে
সহকারী অধ্যাপক ২ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

১০. স্থাপত্য বিভাগে
সহকারী অধ্যাপক ৩ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
লেকচারার ২ জন, বেতন- ২২,০০০- ৫৩০৬০ টাকা

১১. কেমিকৌশল বিভাগে
সহকারী অধ্যাপক ১ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
লেকচারার ১ জন, বেতন- ২২,০০০- ৫৩০৬০ টাকা

১২. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে
সহকারী অধ্যাপক ১ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
লেকচারার ১ জন, বেতন- ২২,০০০- ৫৩০৬০ টাকা

১৩. যন্ত্রকৌশল বিভাগে
সহকারী অধ্যাপক ২ জন, বেতন- ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
লেকচারার ২ জন, বেতন- ২২,০০০- ৫৩,০৬০ টাকা

১৪. পানিসম্পদ কৌশল বিভাগে
লেকচারার ২ জন, বেতন- ২২,০০০- ৫৩০৬০ টাকা

এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। নিয়োগের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের নিয়ম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম https://regoffice.buet.ac.bd/ -এ থেকে আবেদন করতে হবে অথবা সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২১

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.