এইমাত্র পাওয়া

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিউজ ডেস্ক।।

এখন হেমন্ত। এই ঋতুর পার হলেই আসবে শীত। কিন্তু প্রকৃতিতে তার আগেই ছড়িয়ে পড়েছে শীতের আবহ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে এখনই শীত নেমেছে। গতরাতে ও আজ সকালে বেশ শীত অনুভূত হয়েছে। ঘন কুয়াশার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন। ঠাণ্ডা ও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো পুরো জেলা।

শ্রীমঙ্গলে যাতায়াতকারী কামরুল হাসান শাওন বলেন, গত রাতে শ্রীমঙ্গলে প্রচুর ঠাণ্ডা ছিল। গিয়েছিলাম একটি কাজে। সঙ্গে থাকা আমাদের একজন অসুস্থ হয়ে গেছে। এমন ঠাণ্ডা হবে বুঝে উঠতে পারেনি।

আবহাওয়াবিদ আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। এখন থেকে তাপমাত্রা কমতেই থাকবে শুধু।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.