১৬তম নিবন্ধনধারীদের জাতীয় মেধাতালিকা দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক।।
চূড়ান্ত ফল প্রকাশের ১৫ দিন পর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার রাত ১২টা থেকে তাদের মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করে এনটিআরসিএ। প্রার্থীরা এই ক্লিক লিঙ্কের মাধ্যমে তাদের মেধা তালিকা দেখতে পাবেন। লিঙ্কে গিয়ে রোল নাম্বার, বিষয়, স্কুল বা কলেজ উল্লেখ করে নিজেদের মেরিট লিস্ট দেখতে পারবেন প্রার্থীরা।

মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবাইদুর রহমান জানান, চূড়ান্ত মেধা তালিকা টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা চাইলে ওয়েবসাইটে উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের পজিশন দেখতে পাবেন।

এর আগে মেধাতালিকা প্রকাশে টেলিটককে নির্দেশ দিলে কিছুদিন সময় চায় টেলিটক। গতকাল রাতে প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেয়া হয়।

গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.