এইমাত্র পাওয়া

প্রাথমিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫,২৯৫ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারি শিক্ষক নিয়োগ-২০১৮’ এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতর এই ফল প্রকাশ করে। ফল প্রকাশের পর তা অধিদফতরের (www.dpe.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির রোববার সন্ধ্যায় সমকালকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮’ এর ৬৩ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।

মহাপরিচালক জানান, এই পরীক্ষায় ১২ হাজার আসনের বিপরীতে ২৪ লাখ ৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তবে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.