স্পিন জাদুকর শিশু সাদিদের পাশে বরিশালে ডিসি

নিজস্ব প্রতিবেদক।।
স্পিন জাদুঘর শিশু সাদিদের দায়িত্ব নিলেন বরিশালের ডিসি মো. জসিম উদ্দিন হায়দার। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া বোলিং এ্যাকশন চোখে পড়ে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। শচীন তার ফেসবুকে পোস্ট দিলে তাতে প্রশংসা করেন রশিদ খান। নিজের টুইটারে পোস্ট করেন স্পিন জাদুকর শেন ওয়ার্ন। পৃথিবীর বাঘা বাঘা খেলোয়াড়দের চোখে পড়ে ৬ বছরের শিশুর বোলিং এ্যাকশন।
বরিশালের ৪নং ওয়ার্ডের মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র আসাদুজ্জামান সাদিদ। বাবা না থাকায় মা থাকেন নানা বাড়িতে। সাদিদের মামা সিরাজুল ইসলাম প্রতিদিন ক্রিকেট অনুশীলনে নামান সাদিদকে। হেলায় ভাগ্নের বোলিং ভিডিও করে ফেসবুকে আপলোড করেন। চোখে পড়ে যায় ক্রিকেট দুনিয়ার বাঘা খেলোয়াড়দের।
গতকাল ২১ অক্টোবর রাতে বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার তার বাসভবনের অফিস রুমে সাদিদ ও তার মামাকে আমন্ত্রণ জানান। জেলা প্রশাসক সাদিদের সার্বিক দায়িত্ব নেন। তিনি আরো বলেন,এই বিস্ময় বালকের হাতের জাদু যেনো হারিয়ে না যায় সেদিকে যত্নবান হবো। ওর পাশে থাকবো।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.