নিজস্ব প্রতিবেদক।।
৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর। চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১৯ সেপ্টেম্বর, চলে ১১ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ এ তথ্য জানান।
তিনি বলেন, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার দ্বিতীয় পর্যায় (সাধারণ এবং কারিগরি/ পেশাগত) শুরু হবে আগামী ৪ নভেম্বর হয়ে চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের ৫ হাজার নয়শ ৭৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।
এর আগে শুধুমাত্র সাধারণ ক্যাডারের ২ হাজার চারশ ৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
