নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রমনা থানায় মামলা হয়েছে। মামলায় তাকে রিমান্ড চেয়ে আদালতে হাজিরের প্রস্তুতি চলছে।
এর আগে বুধবার (২০ অক্টোবর) রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে আটক করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কুচক্রি মহল গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতন কুমার সাহা নামে এক ব্যক্তিকে হত্যার ভিডিও বলে প্রচার করেছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি হচ্ছে, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও। পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অন্য আসামিদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কুচক্রি মহলটি পল্লবীর ওই ভিডিওটিকে এডিট করে যতীন সাহা হত্যাকাণ্ডের ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকে ভাইরাল করছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশে ছড়ানো ওই ভিডিওটি প্রচার করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
