অনলাইন ডেস্ক।।
ডাইভার্সিটি ভিসা (ডিভি) ছেড়েছে যুক্তরাষ্ট্র। গত ৬ অক্টোবর থেকে ডিভির আবেদন গ্রহণ শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় এই কর্মসূচি শুরু হয়েছে। ৯ নভেম্বর দুপুর পর্যন্ত এই লটারির আবেদন গ্রহণ করা হবে।
তবে ডিভি-২০২৩ লটারিতে এবারও নেই বাংলাদেশের নাম। তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশসহ ১৭টি দেশ। কোটা পূর্ণ হয়ে যাওয়ায় এই দেশগুলোর নাগরিকদের ডিভিতে আবেদনের সুযোগ নেই।
ওই দেশগুলো হলো ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, আল সালভেদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। এসব দেশের নাগরিকরা ডিভি লটারির আবেদন করতে পারবেন না।
প্রসঙ্গত, গত বছর ডিভি লটারিতে আবেদন করেছিলেন ৭৩ লাখ ৩৬ হাজার ৩০২ জন। বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল মিশর, রাশিয়া, সুদান এবং আলজেরিয়ার বাসিন্দা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
