এইমাত্র পাওয়া

বাসকশিপের চট্টগ্রাম জেলা সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন বাংলাদেশ সরককরি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) চট্টগ্রাম জেলার আহবায়ক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে আজ ১৩ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ সন্ধ্যা ৮টায় চট্টগ্রাম মুরাদপুরস্থ নর্দান পাবলিক কলেজে চট্টগ্রাম জেলা সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়।

বাসকশিপ চট্টগ্রাম বিভাগীয় সমন্বযক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আতিক উল্ল্যাহ চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক এবং প্রধান অালোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বায়েজিদ উপজেলার ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও বাসকশিপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব ড. মোহাম্মদ মোজাহেরুল আলম।

তাছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি জনাব মোঃ আব্দুস ছাত্তার, কেন্দ্রীয় সহ সহ সভাপতি জনাব এন,কে এম শাহারিয়ার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জনাব মোহাম্মদ শামীম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব উল্ল্যাহ হিরু ও জনাব মোঃ সামসুল অালম, খাগড়াছড়ি জেলার অাহবায়ক জনাব প্রদীপ কুমার দাশ, কক্সবাজার জেলা আহবায়ক জনাব অালহাজ আ.ম.ম. জহির, ও সদস্য সচিব জনাব মোঃ ইউনুছ, কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোজাহিদুল ইসলাম বাতেন।

অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ নুরুল মোমেন চৌধুরী, জনাব অাক্তারুজ্জামান শুভ, ফটিকছড়ি সরকারি কলেজের সহকারি অধ্যাপক জনাব মোহাম্মদ আলী, আনোয়ারা কলেজের প্রভাষক, দিলীপ কুমার সরকার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ ওয়ারেস নূরী, নুরুল অাজম, মোঃ তাজুল ইসলাম, মোঃ এরশাদুল্লাহ চৌধুরী, রাজীব ঘোষ, ইমাম হোসেন, মোঃ মহিন উদ্দিন গাজী, মোঃ বোরহান উদ্দিন, মোহাম্মদ সুজন, প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন অার তারই পথ অনুসরণ করে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেসব উপজেলায প্রায় ৩০৩টি কলেজ সরকারি করে উচ্চ শিক্ষার উন্নয়নকল্পে এক যুগান্তকারী পদক্ষক্ষেপ গ্রহণ করেন।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার ৩ বছর অতিবাহিত হওয়ার পরও অাত্মীকরণের কাজ শেষ না হওয়ায় সরকারিকৃত কলেজের শিক্ষক ও কর্মচারীরা খুবই উদ্বিগ্ন ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন। ইতমধ্যে অনেক শিক্ষক অবসরে গিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছেন আবার অনেক অবসরের প্রহর গুণছেন এবং নন এমপিও শিক্ষকগণ খুবই কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেক কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে, স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উক্ত কলেজগুলোর যাতে দ্রুত সরকারিকরণ প্রক্রিয়া শেষ হয় তার দাবি জানানো হয়। তাছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তারা অারো বলেন কেন্দ্রীয় সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক ড. আহাম্মদ আলী মল্লিকের নেতৃত্বে বাসকশিপ অাত্মীকৃত শিক্ষকদের অধিকারআদায়ে কাজ করে যাচ্ছেন।

অাজ রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মহোদয়ের মায়ের মৃত্যুতে উক্ত অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

চট্টগ্রাম জেলার ১০টি কলেজের অর্ধ শতাধিকের উপরে শিক্ষকদের উপস্থিতিতে মোঃ নুরুল মোমেন চৌধুরীকে
সভাপতি, মোঃ এরশাদউল্লাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ অালী, নুরুল আজম, নুরুল আব্বাস, বিশ্বজিৎ চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি,, দিলীপ কুমার সরকার, বিমল দাশ, বিজয় ভানু চক্রবর্তী, মোঃ তাজুল ইসলাম চৌধুরীকে সহ সভাপতি, হায়দার হাসান মাহমুদ,মোঃ জাকারিয়া, সরোয়ার নাজনীন, এসএম আবু তৈয়ব, প্রবীর নন্দীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মিল্টন বিশ্বাস, মোঃ সাইফুদ্দীন, মোহাম্মদ সুজনকে সাংগঠনিক সম্পাদক, আক্তারুজ্জামান শুভকে অর্থ সম্পাদক, ওমর ফারুককে প্রচার সম্পাদক, মোঃ জাবেদ হোসেনকে শিক্ষা ও গবেষণা বিষযক সম্পাদক, ফজিলাতুন্নেছা ডলিকে সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, কাঞ্চনা চক্রবর্তীকে মহিলা বিষযক সম্পাদক, মোহাম্মদ সুজনকে প্রকাশনা সম্পাদক, মোঃ কতুব উদ্দিনকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্প্দক, মোহাম্মদ ইমাম হোসেনকে শিক্ষক কল্যাণ বিষয়ক সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রামে বাসকশিপকে আরো গতিশীল সংগঠনে পরিণত করার জন্য উক্ত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.