এইমাত্র পাওয়া

ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব কর্তৃক “মাইক্রোসফট অফিস স্কিল ডেভেলপমেন্ট ”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বিষয়ে প্রায় ১০২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটি সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ওই কর্মশালা বিষয়ে সার্টিফিকেট প্রদান করা হয়।

ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি ও ফুড টেকনোলজি ও গ্রামীন শিল্প বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সাধারণ সম্পাদক কাজী নাজমুল সালেহীন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল হক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফুড টেকনোলজি ও গ্রামীন শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. বুরহান উদ্দিন। প্রশিক্ষক হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স ও ম্যাথমেট্রিকস বিভাগের সহকারী অধ্যাপক মেছবাহ উদ্দিন ও ফুড টেকনোলজি ও গ্রামীন শিল্প বিভাগের প্রভাষক মো. মোবারক হোসাইন।

ড. মো. আনিসুর রহমান মজুমদার তাঁর বক্তব্যে বলেন, খাদ্য প্রকৌশলীদের তাদের কাজের ক্ষেত্র তৈরি করে দিতে হবে, তাছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সম্ভব হবে না। আমরা আমাদের শিক্ষার্থীদের খাদ্য বিষয়ে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলি। কিন্তু তারা তাদের দক্ষতা প্রয়োগ করতে পারছে না বলে দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.