শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ

নিউজ ডেস্ক।।

শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার না করে এখন থেকে পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বর্তমানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই বিভিন্ন দাফতরিক ও অন্যান্য কাজে শিক্ষাপ্রতিষ্ঠান তাদের সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার যথাযথ নয় বলে মন্তব্য করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

গতকাল মঙ্গলবার শিক্ষা অধিদফতর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়ে এ আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাঠপর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা ও সরকারি- বেসরকারি কলেজের অধ্যক্ষ ও স্কুলগুলোর প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে অধিদফতর বলছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দাফতরিক ও অন্যান্য প্রয়োজনে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়। অধিদফতর আরো বলছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে সেসব প্রতিষ্ঠানকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.