ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ‘প্রযুক্তি ইউনিট’-এর ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিটে’র ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ২ অক্টোবর তারিখের পরিবর্তে ২৯ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.