চাঁদপুরে বিশ্বজয়ী ‘উভচর’ স্কুল

চাঁদপুরে তৈরি করা হয়েছে অভিজাত ‘উভচর’ স্কুল। এই স্কুল নির্মিত হয়েছে গ্রামীণ উপাদান বাঁশ ও প্লাস্টিকের ড্রাম দিয়ে। কেরাণীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ কানারচর এলাকায় সন্ধ্যা নদীর ওপর নির্মিত হয়েছে স্কুলটি। দরিদ্র ও পথশিশুদের জন্য নির্মাণ করা হয়েছে এটি। স্কুলটি মালেকা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আর্কেডিয়া এডুকেশন প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে।

উদ্যোক্তারা জানান, এই স্কুলটি সম্পূর্ণ ভিন্নধর্মী। এটি শুষ্ক মৌসুমে মাটিতে এবং বর্ষায় পানিতে ভেসে থাকবে। স্কুলটির নান্দনিক ও শৈল্পিক স্থাপত্যের কারণে স্থপতি সাইফ-উল হক পেয়েছেন ‘আগাখান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার ২০১৯’।

স্কুলটি প্রায় দেড় শ ফুট লম্বা ও পঁয়ত্রিশ ফুট চওড়া। স্কুলে শিশুদের লেখাপড়ার সব ধরনের সুযোগ-সুবিধা আছে। পাঠদানের জন্য ৩টি কক্ষ। এছাড়া আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা, খেলার জায়গা ও টয়লেট।

স্কুলের পরিচালক মো. সালাম মিয়া জানান, ঢাকার নবাবগঞ্জের রাজিয়া আলম স্কুলটি প্রতিষ্ঠা করেন। চল্লিশ বছর যুক্তরাজ্যে শিক্ষকতার পরে রাজিয়া আলম বাংলাদেশে ফিরে এসে তার পেনশনের টাকা দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করেন।সুত্র বাংলাদেশ জার্নাল


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.