এইমাত্র পাওয়া

কুমিল্লা-৭ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল

নিউজ ডেস্ক।।

সরকার দলীয় সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সে সময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন তিনি। এই আসনে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.