ভারতে স্কুলের সিলেবাসে পড়ানো হবে করোনা

নিউজ ডেস্ক।।

মহামারি করোনা ভাইরাস এবার পাঠ্যবইতে। পশ্চিমবঙ্গের স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে করোনা সংক্রান্ত পাঠক্রম। চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণির পাঠক্রমে এই করোনা বিষয়ক নানা তথ্য যুক্ত করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অধ্যায়ে এই অংশটি যুক্ত হয়েছে। করোনা ভাইরাসের চরিত্র কী রকম, করোনাভাইরাস কীভাবে সংক্রমিত হয়- এসব তথ্য উল্লেখ করা হয়েছে এই পাঠক্রমে।

পর্ষদ সূত্রে খবর, শুধু একাদশ শ্রেণির পাঠক্রমেই নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠক্রমেও করোনা ভাইরাস সংক্রান্ত বিস্তারিত তথ্য সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। করোনা থেকে দূরে থাকার জন্য় কোন কোন বিধি মেনে চলা দরকার সেটাও উল্লেখ করা হবে ষষ্ঠ শ্রেণির পাঠক্রমে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.