নিউজ ডেস্ক।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেছেন, শিক্ষার্থীরা বাসা থেকে টিফিন করে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা টিফিন খেতে পারবে না। প্রতিষ্ঠানে শুধুমাত্র খাবার পানি সরবরাহ করবে।
শনিবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
অভিভাবকদের উদ্দেশে মাউশি মহাপরিচালক বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে বা করোনার উপসর্গ থাকলে তাকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো না হয়। এছাড়া শিক্ষার্থীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
