করোনা সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে পুনরায় বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ মাস পর রবিবার থেকে খোলা হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তারপরও সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেয়া হবে।

আজ শনিবার সকালে জামালপুর সার্কিট হাউজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.