বিন-ই-আমিন।।
ঝালকাঠি জেলার নলছিটির ঐতিহ্যবাহী শীতলপাটি তৈরির পাটিকরদের পাড়া পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
আজ শনিবার(১১সেপ্টেম্বর) সকালে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুরে অবস্থিত কারিকর পাড়ায় স্থানীয় পাটিকরদের সাথে তিনি কুশল বিনিময় করেন। এসময় তিনি তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মন দিয়ে শোনেন। ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. কামাল হোসেন,নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাসুমা আক্তার,মোল্লারহাট ইউনিয়ন চেয়ারম্যান কেএম মাহবুবুর রহমান সেন্টু সহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
