শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ হবে

নিউজ ডেস্ক।।

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কাল রোববার থেকে খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। কাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরের ক্লাসে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।
তবে করোনাভাইরাসের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন বন্ধ থাকায় অনিয়মিত হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। স্কুল খোলার খবরে পুনরায় ভর্তি হতে গিয়ে তাদের অনেকেই পড়েছে বিড়ম্বনায়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে, টিউশন ফির বকেয়া পরিশোধ করেই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে শিক্ষার্থীদের। কেউ কেউ বিভিন্ন জায়গায় নিজেদের অভিযোগগুলোও তুলে ধরছে, যারা কোনো কারণে অনিয়মিত হয়ে পড়েছে। তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, বকেয়া টিউশন ফি পরিশোধ করতে। ভর্তি জটিলতার এমন একাধিক অভিযোগ শিক্ষা অধিদফতরে এরই মধ্যে জমা পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমে বলেন, এ ধরনের অভিযোগ আমাদের কাছেও এসেছে। যারা অনিয়মিত হয়ে পড়েছে তাদের জন্য ভর্তির দরজা খোলা থাকবে। যে শিক্ষার্থী যেদিন থেকে ভর্তি হবে, সেদিন থেকেই তার টিউশন ফি কার্যকর হবে। আগের বকেয়া শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে না। আমরা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে খুব শিগগির এ সংক্রান্ত নির্দেশনা জারি করব।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার রোধে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.