গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন ২ লক্ষাধিক

নিউজ ডেস্ক।।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি।

বুধবার দুপুরে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.