ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক।।

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ।

এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডকেও নাকানি চুবানি খাওয়ালো টাইগাররা, গড়লো আরেকটি ইতিহাস।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ও ৫ বল বাকি থাকতে ৯৬ করে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এতে পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-৩ এগিয়ে বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ আগামী শুক্রবার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.