নিউজ ডেস্ক।।
ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ আলমগীর হোসেন নামের এক স্কুলশিক্ষকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনাইটেড ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গত বুধবার (২৫ আগস্ট) পদ্মায় ভ্রমণে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ হন আজমল হোসেন শেখ (৪৪) ও আলমগীর হোসেন (৪১) নামের দুই স্কুলশিক্ষক। এর মধ্যে নিখোঁজের ৮ দিন পর আজমল হোসেন নামের এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার হলেও আলমগীরের লাশের সন্ধান মেলেনি। তাই তার জন্য এলাকাবাসী গায়েবানা জানাজার আয়োজন করে। আলমগীর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নিখোঁজ হন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
