এইমাত্র পাওয়া

কাঁঠালপাড়া সঃ প্রাঃ বিঃ ম্যানেজিং কমিটির নির্বাচন

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১১৮ নং কাঁঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মংগলবার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো.রফিকুল ইসলাম। প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেন কাছিমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়বুর রহমান।

নির্বাচনে মোট বৈধ ভোটার ছিল ১৮০ যার মধ্যে কাষ্টিং ভোট ১৩৮।
অবিভাবক সদস্য নির্বাচনের লক্ষ্যে পুরুষ প্রার্থী ০৫ জন এবং মহিলা প্রার্থী ০৪ জন অংশ নেয় এবং দুই জন করে মোট ০৪ জন পুরুষ ও মহিলা প্রার্থী জয়লাভ করেন। পুরুষ প্রার্থীদের মধ্যে মো.শহিদুল গাজী চেয়ার প্রতিকে ৭২ ভোট পেয়ে এবং আ.রশিদ মৃধা মাছ প্রতিকে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা প্রার্থীদের মধ্যে পারুল বেগম ছাতা প্রতিক নিয়ে সর্বোচ্চ ৭৯ ভোট এবং আসমা আক্তার তালা প্রতিক নিয়ে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনাকারী প্রিজাইডিং কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি যার প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী বলেন, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনের কাজে সম্পৃক্ত সকল কর্মকর্তা সহ সাধারণ ভোটারদের অভিনন্দন জানাচ্ছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.