বয়স্ক-শিক্ষার্থীদের আগে টিকা দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক।।

রাজধানীসহ সারা দেশে নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত করোনার ভ্যাকসিন প্রদানের জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া নিবন্ধিত অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই রেজিস্ট্রেশন করা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার আগে অবশ্যই (গর্ভধারণের প্রমাণস্বরূপ) অ্যান্টিনেটাল চেকআপ কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্র স্বাক্ষর করতে হবে বলে জানিয়েছে অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.