নিউজ ডেস্ক।।
প্রত্যেকটি শ্রেণিকক্ষ পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। যেসব বিদ্যালয়ের আশপাশে বন্যার পানি কমেছে সে পানিতে জমে থাকা কচুরিপনা ও আগাছা পরিষ্কার প্রয়োজন। করোনাকালীন দীর্ঘ বিরতির পর বিদ্যালয় খুলতে এমন একগুচ্ছ পরিকল্পনা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর এসব দায়িত্ব দেয়া হয়েছে বিদ্যালয় প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটিকে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ছাত্র-ছাত্রীদের বসার পরিকল্পনা হিসেবে ৩ ফুট দূরত্ব রেখে বেঞ্চ স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা কক্ষে বসিয়ে ক্লাস পরিচালনা করতে হবে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থী অনুপাতে বসাতে হবে। যেমন শনি ও মঙ্গলবার প্রথম ও ২য় শ্রেণি। রবি ও বুধবার ৩য় ও চতুর্থ শ্রেণি। তবে এ বছর শিশু শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
