এইমাত্র পাওয়া

প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন

নিউজ ডেস্ক।।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন।

রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব গুহ। সেখানেই রোববার রাতে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সাহিত্যিক। হাসপাতালেও ভর্তি করা হয় তাকে। ওই সময় ৩৩ দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।

হাসপাতাল থেকে বলা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।

বুদ্ধদেব গুহর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। এছাড়া, ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘আয়নার সামনে’ ‘বাবলি’র মতো উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্যেও ছিলো তার অবাধ বিচরণ। ‘হলুদ বসন্ত’ উপন্যাসের জন্য তিনি ১৯৭৭ সালে আনন্দ পুরস্কার পেয়েছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.