নিজস্ব প্রতিনিধি।।
করোনা মহামারির মধ্যেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতায় বিদায়ী ২০২০-২১ অর্থবছরে ভ্যাট নিবন্ধনের সংখ্যা বেড়েছে ৬৯ শতাংশ।
আগের অর্থবছরে (২০১৯-২০২০) নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ লাখ ৬৭ হাজার ১৬৯টি। বিদায়ী অর্থবছরে ১ লাখ ১৫ হাজার ৩১টি নতুন নিবন্ধনের ফলে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ২০০টিতে। এনবিআরের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, সারাদেশে ১১টি ভ্যাট কমিশনারেটের মধ্যে বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে। সেখানে ২০২০-২১ অর্থবছরে নতুন নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯২। ২০১৯-২০ অর্থবছরে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪ হাজার ৫০টি, সেটা গত অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ১৪২টি। অর্থাৎ এক বছরে এই কমিশনারেটে ভ্যাট নিবন্ধন বেড়েছে ১১২ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
